পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমায় পাকিস্তানের জাহাজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমায় পাকিস্তানের জাহাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৪ ০৩:০৩:১৮ পূর্বাহ্ন

পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমায় পাকিস্তানের জাহাজ

ছবি সংগৃহীত


ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালসহ অন্যান্য পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের করাচি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে বাংলাদেশে এসেছে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝান’ নামের জাহাজটি। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘শুক্রবার করাচি-দুবাই হয়ে জাহাজটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জলসীমায় পৌঁছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাবে। ওই জাহাজ আগামীকাল রোববার দুপুর ২টার দিকে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর জাহাজ থেকে পণ্য খালাস শুরু হবে।’

দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি দুবাই-করাচি-চট্টগ্রাম-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-ভারত-দুবাই রুটে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝান’ জাহাজটি চালু করেছে। রিজেন্সি লাইনস লিমিটেড জাহাজটির বাংলাদেশের এজেন্ট। পানামার পতাকাবাহী জাহাজটি এর আগে গত ১১ নভেম্বর প্রথমবার দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে।

জাহাজটির বাংলাদেশের এজেন্ট রিজেন্সি লাইনস লিমিটেডের অপারেশন ম্যানেজার ইসমাইল আহমেদ বলেন, ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝান জাহাজটিতে ৯৯৭টি বক্স আছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে নামবে ৭৮০ বক্স। দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে জাহাজে তোলা হয়েছে ১০৫ বক্সে ১২৬ একক কনটেইনার এবং পাকিস্তানের করাচি থেকে তোলা হয়েছে ৬৭৮ বক্সে ৬৯৯ একক কনটেইনার।’

তিনি আরও বলেন, ‘এসব কনটেইনার খালাসের পর আশা করছি, আগামী ২৩ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।’

চট্টগ্রাম বন্দরে যেসব কনটেইনার খালাস হবে সেগুলোর মধ্যে রয়েছে চিনি, সোডা অ্যাশ, ডেনিম ফেব্রিকস, সুতা, ডলোমাইট লুম্পস, ন্যাচারাল ডলোমাইট, ড্রাই ফিশ (শুঁটকি), ইউপিএস, আলু, রেডিয়েটর কোর ইত্যাদি।

এর আগে, গত ১১ নভেম্বর একই জাহাজে করে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে ৩২৮ বক্স কনটেইনারে ৩৭০ একক কনটেইনার কার্গো নামানো হয়। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কনটেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে।

কনটেইনারগুলোর মধ্যে বেশিরভাগেই ছিল টেক্সটাইল ও কাচ শিল্পের কাঁচামাল। এ ছাড়া পেঁয়াজ, আলু, গাড়ির যন্ত্রাংশ, রঙ তৈরির কাঁচামাল, চুনাপাথর, সোডা অ্যাশ, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ডলোমাইট ইত্যাদিও ছিল। এসব পণ্য আমদানি করেছিল বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিকস, হাফিজ করপোরেশন, এমআর ট্রেডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন