সিসিক নির্বাচন বয়কট ঘোষণা করলেন মাহমুদুল হাসান
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৯ PM

সিসিক নির্বাচন বয়কট ঘোষণা করলেন মাহমুদুল হাসান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০৯:৪৩:০৫ AM

সিসিক নির্বাচন বয়কট ঘোষণা করলেন মাহমুদুল হাসান

সিসিক নির্বাচন বয়কট ঘোষণা করলেন মাহমুদুল হাসান


সিলেট সিটি করপোরেশন নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান।

আজ সোমবার রাত ৮টায় নগরীর শিবগঞ্জে অবস্থিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, খুলনা এবং বরিশাল নির্বাচনে যে ফলাফল হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করেছি। আমাদের সর্বোচ্চ নেতা পীর সাহেব চরমোনাই আসন্ন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন তিনি বয়কট করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা সিলেট সিটি করপোশেন নির্বাচন বয়কট করছি। এ নির্বাচনে একটি পেশী শক্তির উপস্থাপনসহ অনিরাপদ নগরী গড়ার প্রত্যয় নিয়ে তারা নেমেছেন বলে পরিলক্ষিত হচ্ছে। আমরা প্রার্থী থেকে জনগন কেউ নিরাপদ না। নুন্যতম সুষ্ঠ নির্বাচন হওয়ারও তেমন কোন সম্ভাবনা নেই। আমাদের আলেম উলামা ও জনগনের রায় নিয়ে এ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছি এবং জনগনকেও প্রত্যাখ্যানের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আজ সিলেটসহ সারাদেশে বিক্ষোভ মিছিল হয়েছে। আগামী শুক্রবারেও আমরা বিক্ষোভ মিছিল করবো। আমরা সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন চালিয়ে যাবো। আজ বরিশালে আমাদের নায়েবে আমী মুফতি ফজলুল করিমের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে দুইবার। তাকে রক্তাক্ত করা হয়েছে। বিকেলে যে ফলাফল ঘোষণা করা হচ্ছিল, সেটা কোন সঠিক ফলাফল নয়। কারচুপির ফলাফল। বরিশালের জনগন আমাদের পক্ষে রায় দিলেও তা পরিবর্তন করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান