সুনামগঞ্জে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানব*বন্ধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সুনামগঞ্জে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানব*বন্ধন

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২২/১২/২০২৪ ০৬:১৭:৪৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানব*বন্ধন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর স্টেডিয়াম খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২২ ডিসেম্বর ) বিকালে বৃহত্তর ষোলঘর এলাকাবাসীর ব্যানারে স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে পৌরসভার বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা জানান, প্রতিবছর বাণিজ্য মেলার নামে মাঠ বন্ধ করে মেলা আয়োজন করে গান বাজনাসহ সার্কাসের মহড়া মাধ্যমে এলাকার পরিবেশ বিনষ্ট করা হয়। দীর্ঘ সময় মেলার মাঠ বন্ধ থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হন এলাকার ক্রীড়ামোদীরা। খেলার মাঠে মেলা আয়োজনে কোনো বিধিবিধান না থাকলেও অর্থনৈতিক সুবিধার মাধ্যমে প্রতিবছরই মেলার অনুমোদন দেয়ার অভিযোগ তুলেন বক্তারা। শিশু-কিশোরদের মেধা বিকাশের স্বার্থে বাণিজ্য মেলার মাঠ অন্যত্র স্থানান্তরের দাবি তুলেন তারা৷ এলাকায়বাসীর দাবি উপেক্ষা করে মেলা আয়োজন করলে সাধারণ মানুষদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের পাশাপাশি আইনী লড়াইয়ের হুশিয়ারি প্রদান করেন সংশ্লিষ্টরা। 

সাংবাদিক লুৎফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, জয়নাল আবেদীন পীর, আব্দুল ওয়াদুদ পীর, এনরান হোসেন শেমল, মাহবুবুর রহমান রুবেল প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা