২০ জানুয়ারির মধ্যে সব বই সরবরাহের নির্দেশ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

২০ জানুয়ারির মধ্যে সব বই সরবরাহের নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ১২:১৫:৩৭ অপরাহ্ন

২০ জানুয়ারির মধ্যে সব বই সরবরাহের নির্দেশ

ছবি : সংগৃহীত


২০ জানুয়ারির মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিকের সব বই সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। রোববার (২২ ডিসেম্বর) রাতে মতিঝিলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অধ্যাপক ফরহাদুল বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব এবং মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিত বই সরবরাহের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও ৫টি এবং ২০ জানুয়ারির মধ্যে সব বই দিতে নির্দেশ দিয়েছে এনসিটিবি।এক্ষেত্রে মুদ্রণ শিল্পের মালিকদের প্রয়োজনীয় সহায়তার কথাও জানান এনসিটিবি চেয়ারম্যান।

বাংলাদেশ মুদ্রন শিল্প সমিতির সভাপতি রব্বানী জব্বার, চলমান গতি অব্যাহত থাকলে যথাসময়ে বই সরবরাহ করা সম্ভব। আরও জানান, ২২ ডিসেম্বর মুদ্রন শিল্প সমিতির প্যাডে শিক্ষা উপদেষ্টা বরাবর ২০২৫ এর পাঠ্যপুস্তক মুদ্রণ সংক্রান্ত বিভ্রান্তিমূলক আবেদন করা হয়েছে। এজন্য তিনি ও তার সমিতির সাধারণ সম্পাদক ক্ষমা প্রার্থনাও করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর