শুরু হলো খুলনাবাসীর স্বপ্নযাত্রা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শুরু হলো খুলনাবাসীর স্বপ্নযাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ১১:১২:৩৮ পূর্বাহ্ন

শুরু হলো খুলনাবাসীর স্বপ্নযাত্রা

ছবি : সংগৃহীত


খুলনার মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস।

ট্রেনটিতে করে মাত্র সাড়ে তিন থেকে চার ঘণ্টার মধ্যে খুলনা থেকে ঢাকায় যেতে পারবে খুলনার মানুষ। ট্রেনটি আনুমানিক সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। 

জানা যায়, খুলনার স্টেশন ছেড়ে ট্রেনটি নওয়াপাড়া, সিংগিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছাবে। খুলনা থেকে রেলপথে যমুনা সেতু হয়ে ঢাকার দূরত্ব ৩৭৬ কিলোমিটার। নতুন এ রেলপথ নির্মাণে যাতায়াতে দূরত্ব কমেছে ১৭৭ কিলোমিটার।

খুলনা-ঢাকা রুটে তিনটি ট্রেন চলাচল করে। এর মধ্যে দুটি আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস, আর একটি নকশিকাঁথা কমিউটার ট্রেন। এতে খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগে ১০ ঘণ্টারও বেশি। ফলে চরম দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। নতুন জাহানাবাদ এক্সপ্রেস চালু হওয়ায় মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকায় পৌঁছাবেন যাত্রীরা। ট্রেনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার সর্বনিম্ন ৪৪৫ টাকা এবং সর্বোচ্চ ১৩৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের থেকে কম। খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় ও খরচ কম লাগায় খুশি যাত্রীরা। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে মোট ৭৬৮টি সিট রয়েছে। এছাড়াও অতিরিক্ত ২৫ শতাংশ টিকিট বিক্রয়ের জন্য রাখা হয়েছে। কেউ দাঁড়িয়ে যেতে চাইলে এই টিকিট ক্রয় করতে পারবেন।

ট্রেন উদ্বোধনের সময় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘আজ থেকে বাণিজ্যিকভাবে খুলনা থেকে ঢাকা যাওয়ার নতুন রুটের ট্রেন উদ্বোধন হলো। চার ঘণ্টার মধ্যে এই ট্রেন ঢাকায় পৌঁছাবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর