বড়দিন খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে আড়াই কোটি টাকা অনুদান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

বড়দিন খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে আড়াই কোটি টাকা অনুদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০৯:৫০:১৭ পূর্বাহ্ন

বড়দিন খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে আড়াই কোটি টাকা অনুদান

ছবি: সংগৃহীত


বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে ২ কোটি ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছে সরকার। খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এই টাকা প্রদান করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বছর দেশের ৭৪৬টি খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয় কিংবা প্রতিষ্ঠানকে দুই কোটি টাকা বিতরণ করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানকে সাতটি ভাগে ভাগ করে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে। অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চার্চ, গির্জা ও তীর্থস্থান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হবে।

উল্লেখ্য  'ক' ক্যাটাগরি ০৫ টি চার্চ বা গির্জাকে ৮০ হাজার টাকা, 'খ' ক্যাটাগরির ৫৬ টি চার্চকে ৫০ হাজার টাকা, 'গ' ক্যাটাগরির ৮০ টি গির্জা বা চার্চকে ৩৫ হাজার টাকা 'ঘ' ১৩৫ টিকে ৩০ হাজার টাকা, 'ঙ' ক্যাটাগরির ১৫২টি চার্চকে ২৫ হাজার টাকা, 'চ' ক্যাটাগরির ২১৩টি চার্চকে ২০ হাজার এবং  'ছ' ক্যাটাগরির ১০৫ টি চার্চকে ১৮ হাজার  টাকা অনুদান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশিষ্ট ৫০ লক্ষ টাকা পরে বিতরণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর