আরো এক মাস বাড়ল আয়কর রিটার্ন জমার সময়
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

আরো এক মাস বাড়ল আয়কর রিটার্ন জমার সময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ১১:৪৪:০৪ পূর্বাহ্ন

আরো এক মাস বাড়ল আয়কর রিটার্ন জমার সময়

ছবি : ফাইল ফটো


আরো এক মাস বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। সাধারণ করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। আর কম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত। মঙ্গলবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর জমা দেওয়ার নির্ধারিত সময় থাকলেও পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপধারা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে, কম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৪-২০২৫ কর বর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করা হলো।”

এ ছাড়া পৃথক আদেশে কম্পানি করদাতাদের নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারি ২০২৫ এর পরিবর্তে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর