মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহীত


কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। শাহপরীর দ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বুধবার সকাল ১০টার দিকে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।ওই সময় তিনি কোস্টগার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

সীমান্ত পরিদর্শনের বিষয়ে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, ‘কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। মিয়ানমারের ঘটনাটি তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চলতেছে। যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে, আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর পরাজয় হচ্ছে। দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তের মানুষেরা একটু ভয় থাকে। এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেওয়ার জন্য কোস্টগার্ড সদস্যরা সীমান্তের বাসিন্দাদের পাশে রয়েছেন।

তিনি বলেন, ‘জলপথে আমাদের টহল জোরদার রয়েছে। ফলে নদীপথে রোহিঙ্গারা অনুপ্রবেশে ব্যর্থ হচ্ছে। তা ছাড়া সীমান্তে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আমরা প্রতিহত করছি। মূলত কিছু দালালের মাধ্যমে অন্য পথে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গারা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর