অতিরিক্ত দায়িত্ব পেলেন ডিএনসিসির ১৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

অতিরিক্ত দায়িত্ব পেলেন ডিএনসিসির ১৪ কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ০৯:০৭:৩২ পূর্বাহ্ন

অতিরিক্ত দায়িত্ব পেলেন ডিএনসিসির ১৪ কর্মকর্তা

ফাইল ছবি


রাজস্ব আদায় বৃদ্ধি ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে ১৪ কর্মকর্তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে তাদের অতিরিক্ত দায়িত্ব দেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রাজস্ব আদায় বৃদ্ধি ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএনসিসি সূত্রে অতিরিক্ত দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবিনা ইয়াসমিন, আবদুল ওহাব, গোলাম মাওলা খান, মনিরুল ইসলাম, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, হুমায়ন কবীর, আবু সালেহ ইসলাম, হুমায়ন কবীর খান, আজাহার হোসেন, মাছুম হোসেন, বিল্লাল হোসেন এবং লাইসেন্স সুপারভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হাসেম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর