তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্ব*ন্দ্ব, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্ব*ন্দ্ব, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ০৯:৪৭:৫২ পূর্বাহ্ন

তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্ব*ন্দ্ব, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী

ফাইল ছবি


তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘাতের আশঙ্কায় শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনভর নগরীর তাবলীগ মসজিদ এলাকায় মোতায়েন ছিল সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা। তাদের কঠোর অবস্থানের কারণে কোনো সংঘাত হয়নি।

সাধারণ মুসল্লিরা জানান, জুমার নামাজের আগে সাদপন্থিদেরও মসজিদে যাওয়ার কথা ছিল। কিন্তু নামাজের আগে দুপুর ১২টার মধ্যে জুবায়েরপন্থিরা তাবলীগ মসজিদে অবস্থান নেন। তারা মসজিদের আশপাশের এলাকাগুলোতে জড়ো হন। কিন্তু জোবায়েরপন্থিরা সাদপন্থিদেরকে মসজিদে ঢুকতে দেবে না বলে ঘোষণা দেয়। এ নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ অবস্থায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের সদস্যরা তাবলীগ মসজিজের সামনে এবং আশপাশের সড়কগুলোর মুখে অবস্থান নেন। মসজিদের সামনের সড়কে গল্লামারী মোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, দুই গ্রুপের দ্বন্দ্ব নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছিল। সেখানে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সংঘাত এড়ানোর জন্য তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর