গোয়াইনঘাটে ভারতীয় ১৪টি মহিষ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে ভারতীয় ১৪টি মহিষ উদ্ধার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ভারতীয় ১৪টি মহিষ উদ্ধার

ছবি: নিজস্ব


সিলেটে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের জুগিরকান্দি উত্তর হাওর এলাকা থেকে বিভিন্ন সাইজের ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করেন।

অপর দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ১৪ টি মহিষ মালিক পালিয়ে যায়। পুলিশ মহিষ গুলো উদ্ধারপূর্বক জব্দ করেন।

 এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের জুগিরকান্দি উত্তর হাওর এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করে। উদ্ধারকৃত মহিষ গুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম সি