ফ্রিজে রাখা মাং সে র ক্ত মিশিয়ে বিক্রি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ফ্রিজে রাখা মাং সে র ক্ত মিশিয়ে বিক্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০৪:১৩:১৩ পূর্বাহ্ন

ফ্রিজে রাখা মাং সে র ক্ত মিশিয়ে বিক্রি

ছবি: সংগৃহীত


রাজবাড়ীর পাংশায় ফ্রিজে রাখা মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে জাফর খাঁ (৪০) নামের এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড ও অনাদায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাংশা রেলগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল।

পাংশা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল বলেন, পাংশা পৌর শহরের রেলগেট এলাকায় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করা হচ্ছে—এমন তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি।

ফ্রিজে সংরক্ষণ করা মাংসে রক্ত মাখিয়ে বিক্রি করার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড, অনাদায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেন এবং ১ লাখ টাকা জরিমানা দেন।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান ও পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজিদ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক