নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ১০:৫৭:৩৫ পূর্বাহ্ন

নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত

ছবি : সংগৃহীত


চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় এ তথ্য জানান বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া।

শাহ আলম ভূইয়া বলেন, সাত খুনের ঘটনায় আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর কারণ পরে জানানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় শ্রমিকদের ধর্মঘট। আজও সারা দেশে বন্ধ ছিল সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল। এতে অচলাবস্থা দেখা দেয় বন্দরগুলোতে। বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে ১০ লাখ টনেরও বেশি পণ্য। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও জ্বালানি পণ্যও রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে পাঁচজনের লাশ এবং তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে দুজন মারা যান।

জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ এ ঘটনায় চাঁদপুরে হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে র‍্যাব বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেফতার করে। তারপর নৌ পুলিশের পরিদর্শক মো. কালাম খা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করেন। তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক