সচিবালয়ে প্রবেশে ইস্যু হবে আলাদা প্রেস কার্ড
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সচিবালয়ে প্রবেশে ইস্যু হবে আলাদা প্রেস কার্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ০১:৫৪:৪১ পূর্বাহ্ন

সচিবালয়ে প্রবেশে ইস্যু হবে আলাদা প্রেস কার্ড

প্রতীকী ছবি


সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর পুরো নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ওই বৈঠকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের বিষয়ে সাধারণ নাগরিক ছাড়াও বিপুলসংখ্যক প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারীর বিষয়টি নজরে আসে। 

দেখা যায়, গত ১৫ বছরে পাঁচ হাজারের মতো ব্যক্তিকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। যারা সচিবালয়ে পেশাগত কাজে প্রবেশের বিষয়ে সন্দেহ তৈরি হয়। এরপর দর্শনার্থী প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়। এমনকি অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েও প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। কমিটিতে সেনাবাহিনী, গণপূর্ত, পুলিশের বিশেষজ্ঞদের রাখা হয়েছে। কমিটিকে কাজ শুরুর তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার আগামীতে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নীতিমালা করবে। নীতিমালা অনুযায়ী যারা সংবাদ সংগ্রহের জন্য সচিবালয়ে যাবেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা প্রেসকার্ড নিতে হবে। তথ্য মন্ত্রণালয় কর্মরত সাংবাদিকদের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেবে। তবে এর আগ পর্যন্ত সাময়িক বিধি-নিষেধ বহাল থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর