‘সচিবালয়ে আ গু নে র ঘটনা তদন্তের স্বার্থে কিছু আলামত বিদেশে পাঠানো হবে’
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

‘সচিবালয়ে আ গু নে র ঘটনা তদন্তের স্বার্থে কিছু আলামত বিদেশে পাঠানো হবে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ০৬:১৩:৪২ পূর্বাহ্ন

‘সচিবালয়ে আ গু নে র ঘটনা তদন্তের স্বার্থে কিছু আলামত বিদেশে পাঠানো হবে’

ছবি: সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের স্বার্থে অগ্নিকাণ্ডের কিছু কিছু আলামত বিদেশে পাঠানো হবে।

রোববার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার (৩০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে।

অগ্নিকাণ্ডের তদন্তের বিষয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সিন রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তদন্ত চালাচ্ছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর