গোলাপগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

গোলাপগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ০২:১৯:৩০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

গোলাপগঞ্জে গ্রেপ্তার কুখ্যাত ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোল্লা ফজলু


গোলাপগঞ্জের কুখ্যাত ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোল্লা ফজলুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার দিনগত রাত পৌণে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে তার নিজের বাড়িতে অভিযান চালিয়ে ফজলুকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম আখমল আলী। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় অন্তত তিনটি ডাকাতি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্টের কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।

SH