সচিবালয়ে আ গু ন: আজ প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সচিবালয়ে আ গু ন: আজ প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন

সচিবালয়ে আ গু ন: আজ প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি

ছবি : সংগৃহীত


সচিবালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি আজ সোমবার তাদের প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে।গতকাল রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানান, তদন্ত কমিটির প্রধান নিশ্চিত করেছেন যে প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত রয়েছে এবং তা আজ জমা দেওয়া হবে। তদন্ত কার্যক্রম এখনও চলমান। ইতোমধ্যে কমিটি প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং দেশেই বেশ কিছু আলামত পরীক্ষা করা হয়েছে। তবে প্রয়োজনে কিছু আলামত দেশের বাইরে পাঠানো হতে পারে।

গত বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। রাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। গত বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ৭ নম্বর ভবনের ৬, ৭, ৮ ও ৯ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অষ্টম ও নবম তলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এ দুটি তলার অধিকাংশ নথি পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলোতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর ছিল।

তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন ও পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর