২১ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

২১ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ১২:৫২:২১ অপরাহ্ন

২১ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রতীকী ছবি


২১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের ওপর ভর করে বেড়েছে এই রিজার্ভ। রোববার (২৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

আইএমএফের তথ্য হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম৬ হিসেবে দুই হাজার ১৩৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। তবে, ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৬০০ কোটি ডলারের ঘরে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশে মোট রিজার্ভ দুই হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ডলার।

রিজার্ভ বিপিএম৬ অনুসারে ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, 'রিজার্ভ একবার কমবে, একবার বাড়বে। এটাই স্বভাবিক প্রক্রিয়া। তবে, এখন প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক।'

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর