আ. লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন সিইসি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

আ. লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন সিইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ০১:৩৪:৪৭ পূর্বাহ্ন

আ. লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন সিইসি

ছবি সংগৃহীত


সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা বিবেকের চাপে আছি। এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।

সোমবার সকালে চট্টগ্রামে সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের ওপর কোনো চাপে নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। ডানে বাঁয়ের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই।’

আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘এইবার আগের মতো আর ভোট হবে না। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত করব। এ জন্য বাড়ি বাড়ি যাব।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ৯১, ৯৬-এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ভোট করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এ জন্য সবার সহযোগিতা লাগবে।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর