জুলাই গণ-অ ভ্যু ত্থা নে র ঘোষণাপত্রের কর্মসূচি স্থ গি ত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

জুলাই গণ-অ ভ্যু ত্থা নে র ঘোষণাপত্রের কর্মসূচি স্থ গি ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১২:০০:১০ অপরাহ্ন

জুলাই গণ-অ ভ্যু ত্থা নে র ঘোষণাপত্রের কর্মসূচি স্থ গি ত

ছবি: সংগৃহীত


রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বিষয়টি আজকের পত্রিকাকে জানান।

বিষয়টি আজ রাত ১২টার দিকে রাজধানীর বাংলামটরের রূপায়ন টাওয়ারে সংগঠন দুটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তাঁরা বলছেন, সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে জানানো হয়েছে। সরকারের সঙ্গে সমন্বয় করে এ ঘোষণা দেওয়া হবে।

একাধিক সমন্বয়ক আরও বলেন, জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডার এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারার কারণে আগামীকাল ৩১ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের ঘোষণা অনুষ্ঠান হচ্ছে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর