২০২৫ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ছুটি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

২০২৫ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ছুটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ০১:২০:৪০ পূর্বাহ্ন

২০২৫ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ছুটি

ফাইল ছবি


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭৬ দিন বন্ধ থাকবে। 

সোমবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. মিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা এবং স্বাধীনতা দিবসসহ একাধিক ছুটি মিলিয়ে এ সময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটির পর ৮ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৪ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হবে ৩ জুন এবং চলবে ২২ জুন পর্যন্ত। দুর্গাপূজা উপলক্ষে এবার ৭ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। লক্ষ্মীপূজা ও ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ধর্মীয় ছুটি এ সময় অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া, প্রতিবছরের মতো ২০২৫ সালেও প্রতিষ্ঠানপ্রধানের হাতে তিন দিনের সংরক্ষিত ছুটি থাকবে, যা প্রয়োজনে ব্যবহার করা যাবে। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী ছুটি থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর