জগন্নাথপুরে ঘন কুয়াশায়, দিনেও হেডলাইট জ্বা লি য়ে চলে গাড়ি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুরে ঘন কুয়াশায়, দিনেও হেডলাইট জ্বা লি য়ে চলে গাড়ি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৫ ০৪:৪৭:৩১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ঘন কুয়াশায়, দিনেও হেডলাইট জ্বা লি য়ে চলে গাড়ি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘন কুয়াশার সঙ্গে শীতের তীব্রতাও বেড়েছে। বুধবার (১ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পুরো উপজেলা। ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাসে হাওরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের দেখা মিললেও কোনো উত্তাপ নেই।

এদিকে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ সকল সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

অটোরিকশাচালক খালেদ আহমদ বলেন, গত দুই-তিন দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় হেটলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কুয়াশার মধ্যে দুর্ঘটনা বেশি হয়।

তীব্র শীতে জবুথবু হাওরপারের মানুষ। ঘন কুয়াশা ও শীতের সঙ্গে ঠান্ডা বাতাসের কারণে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। নিম্ন আয়ের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলার নলুয়া হাওরের কৃষক রণধীন কান্ত দাস বলেন, আগামী বোরো ফসলের জন্য জমিতে চাষাবাদের উপযুক্ত সময় এখন। কিন্তু ঘনকুয়াশা ও শীতের তীব্রতার কারণে কৃষি কাজে বিঘ্নিত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, ঘন কুয়াশা ও শীত কিছু বাড়লেও এখনো বোরো ধানের বীজতলার কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, ‘কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা বাড়ছে। ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছি। এ কার্যক্রম চলমান রয়েছে আছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা