শিক্ষকদের বেতন-ভাতা দিতে ,ই এ ফ টি র উদ্বোধন করলেন শিক্ষা উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিক্ষকদের বেতন-ভাতা দিতে ,ই এ ফ টি র উদ্বোধন করলেন শিক্ষা উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ১২:২৬:২৩ অপরাহ্ন

শিক্ষকদের বেতন-ভাতা দিতে ,ই এ ফ টি র উদ্বোধন করলেন শিক্ষা উপদেষ্টা

ছবি : সংগৃহীত


এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) ইএফটি কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার শিক্ষাবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এসসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান প্রমুখ।

ই এফ টি কার্যক্রম চালু হওয়ায় জাল শিক্ষক-কর্মচারী, দুই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবৈধভাবে বেতন-ভাতা নেওয়া শিক্ষক-কর্মচারী চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকের সঠিক সংখ্যা জানা যাবে। তাছাড়া চাকরিজীবন শেষে শিক্ষার্থীদের অবসর সুবিধার অর্থ তুলতেও সুবিধা হবে।এদিকে, একই স্থানে দ্বিতীয়পর্বে ২০২৫ শিক্ষাবর্ষের প্রায় সাড়ে ৬ কোটি শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। তবে এবার পাঠ্যবই সময়মত ছাপা না হওয়ায় অনলাইন ভার্সনের উদ্বোধন করা হচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর