দোয়ারাবাজার উপজেলায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী নরসিংপুর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

দোয়ারাবাজার উপজেলায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী নরসিংপুর

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০৯:৫৭:০০ পূর্বাহ্ন

দোয়ারাবাজার উপজেলায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী নরসিংপুর

ছবি: নিজস্ব


প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলা পর্যায়ে আয়োজিত টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের  হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা'র সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু। এসময় উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্ট খেলায় উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ৫ টি বিদ্যালয়ের টিমকে হারিয়ে বিজয়ী নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিক নাহিদ শ্রেষ্ট খেলোয়াড় হিসেবে ট্রফি আর্জন করে।

উল্লেখ যে,নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টিম এর আগে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের টিমগুলোর সাথে খেলায় বিজয়ী হয়ে উপজেলায় অংশগ্রহণ করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা