ই জ তে মা ময়দানে জা রি করা ১৪৪ ধা*রা প্র ত্যা হা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ই জ তে মা ময়দানে জা রি করা ১৪৪ ধা*রা প্র ত্যা হা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০৭:০৬:২১ পূর্বাহ্ন

ই জ তে মা ময়দানে জা রি করা ১৪৪ ধা*রা প্র ত্যা  হা র

ছবি: সংগৃহীত


গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

তিনি বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার ব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ আজ বিকেল ৫টা থেখে প্রত্যাহার করা হলো।

এর আগে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় ওইদিন দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর