ই জ তে মা ময়দানে নি ষে ধা জ্ঞা প্র ত্যা হা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ই জ তে মা ময়দানে নি ষে ধা জ্ঞা প্র ত্যা হা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ১২:০৫:১৪ অপরাহ্ন

ই জ তে মা ময়দানে নি ষে ধা জ্ঞা প্র ত্যা হা র

ছবি : সংগৃহীত


গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটারব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ আজ ২ জানুয়ারি বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।

জিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, ইজতেমার দুই পক্ষ শান্তিপূর্ণভাবে থাকবেন। এজন্য সাংবাদিকসহ সবার সহযোগিত কামনা করেন পুলিশ কমিশনার।

গত ১৭ ডিসেম্বর মধ্যরাতে ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জোবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও দুই পক্ষের শতাধিক লোক আহত হন।

এ ঘটনায় ১৮ ডিসেম্বর দুপুর থেকে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

উল্লেখ্য, আগামি ৩১ জানুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে অংশ নেবেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। দ্বিতীয় পর্বে ৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনের বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার কথা রয়েছে মাওলানা সাদের অনুসারীদের।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর