দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে জগন্নাথপুরের স্কুল শিক্ষার্থী নি হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে জগন্নাথপুরের স্কুল শিক্ষার্থী নি হ ত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৭:০৯:১২ পূর্বাহ্ন

দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে জগন্নাথপুরের স্কুল শিক্ষার্থী নি হ ত

ফাইল ছবি


দুই মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে সুনামগঞ্জর জগন্নাথপুরের তাহফিমূল হাসান আবির (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি)  সন্ধ্যা ৭টার দিকে পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুরের সীমান্তবর্তী দাড়াখাই নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারের লাইব্রেরী ব্যবসায়ী আমীর হোসেনের ছেলে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আবির তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার হলিদিয়া গ্রাম থেকে তার চাচা আবু তালেবের সঙ্গে মোটরসাইকেল যোগে জগন্নাথপুরে আসছিলেন। পথিমধ্যে দাড়াখাই সেতু এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে আবির মারা যায়। এঘটনায় হন আহত আবু তালেব তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত স্কুল শিক্ষার্থীর বাবা মা দীর্ঘদিন ধরে পৌরশহরের ইকড়ছই এলাকায় ভাড়াবাসা নিয়ে বসবাস করে আসছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা