ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রদল নেতার মৃত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রদল নেতার মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ১১:১৭:০০ পূর্বাহ্ন

ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রদল নেতার মৃত্যু

নিহত ছাত্রদল নেতা ও ইউপি চেয়ারম্যান


সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দুই জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত দুইটার দিকে সড়কের সালুটিকর মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইসহাক ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রশীদ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাত কোম্পানীগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেলযোগে সিলেটে ফিরছিলেন চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইসহাক ও হাফিজুর রশীদ। সালুটিকর বাজারের কাছাকাছি ১০ নম্বর এলাকায় আসার পর একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসহাক ও হাফিজুর রশীদের। খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব ঘটনাস্থলে ছুটে যান এবং মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব বলেন, ‌'দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

SH