নতুন বছরের শুরুতেই ডেঙ্গুতে একজনের মৃ ত্যু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নতুন বছরের শুরুতেই ডেঙ্গুতে একজনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ১০:৫৭:৫২ পূর্বাহ্ন

নতুন বছরের শুরুতেই ডেঙ্গুতে একজনের মৃ ত্যু

ফাইল ছবি


নতুন বছরের শুরুতেই ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়।এছাড়া নতুন করে ৫৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মৃত ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন বছরের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ২২১ জন।

নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৩, ঢাকা বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ১, চট্টগ্রাম বিভাগে ১৩, খুলনা বিভাগে ২ এবং বরিশাল বিভাগে ৯ জন রয়েছেন।  বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ২১০ ও ঢাকার বাইরে ২২৬ জন।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর