ফারুক হাসানের ওপর হা ম লা অপরা জ নৈ তি ক তৎপরতার বহিঃপ্রকাশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

জাতীয় নাগরিক কমিটি

ফারুক হাসানের ওপর হা ম লা অপরা জ নৈ তি ক তৎপরতার বহিঃপ্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ০৪:২৭:৩১ পূর্বাহ্ন

ফারুক হাসানের ওপর হা ম লা অপরা জ নৈ তি ক তৎপরতার বহিঃপ্রকাশ

ফাইল ছবি


 গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা অপরাজনৈতিক তৎপরতারই বহিঃপ্রকাশ। এই ধরনের হামলায় সামাজিক ও রাজনৈতিক পরিসরে বিদ্যমান সব কর্তৃত্ববাদী ব্যবস্থা ও উপাদানকে সমূলে উচ্ছেদ করা না গেলে এই ধরনের সন্ত্রাসবাদিতার নিদর্শন বারবার প্রকাশিত হতে থাকবে। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রোববার (৫ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ফারুক হাসানের ওপর হামলা অপরাজনৈতিক তৎপরতার বহিঃপ্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকালে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে একদল সন্ত্রাসীদের দ্বারা ফারুক হাসান হামলার শিকার হয়েছেন।

সমাবেশে বর্তমান সংবিধানকে নাকচ করে ফারুক হাসান বলেন, বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা জুলাই-আগস্টে বিপ্লব করেছি। আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদের হাইকোর্ট দেখানো হয়। এছাড়াও সমাবেশে তিনি আহতদের পুনর্বাসনে সরকারের তরফ থেকে অবহেলার সমালোচনা করেন।

জাতীয় নাগরিক কমিটি মনে করে, আজকের এই হামলা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত এবং ব্যবস্থার তাবেদার শক্তির উগ্র আস্ফালন। জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠার দিন থেকেই প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সংস্কার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছে। এরপরও বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করতে গিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী সময়েও বাধা এবং হামলার শিকার হচ্ছেন।

এছাড়া হামলায় জড়িতদের তদন্তপূর্বক চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা