খা লেদা জিয়ার বিদেশ যা ত্রা নিয়ে সং বা দ সম্মেলন দুপুরে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

খা লেদা জিয়ার বিদেশ যা ত্রা নিয়ে সং বা দ সম্মেলন দুপুরে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ১২:৫৭:৫১ অপরাহ্ন

খা লেদা জিয়ার বিদেশ যা ত্রা নিয়ে সং বা দ সম্মেলন দুপুরে

ছবি : ফাইল ফটো


বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শরীরের বর্তমান অবস্থা ও লন্ডনে চিকিৎসার বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। এতে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার বেলা ১২টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে  জানিয়েছেন বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন। 

পরে সাংবাদিকদের জানানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য কুয়েতের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্য রওনা হবেন বিএনপি চেয়ারপার্সন।

বুধবার লন্ডনে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় সাত বছর পর মা-ছেলের সরাসরি সাক্ষাৎ হবে। এর আগে, ২০১৭ সালে ১৬ই জুলাই চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন।

লিভার সিরোসিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সি খালেদা জিয়া লন্ডনে বেশ কয়েক মাস অবস্থান করতে পারেন বলে জানা যাচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা