চেয়ারম্যান ইসহাক ও হাফিজুরের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও আনোয়ারুজ্জামানের শোক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

চেয়ারম্যান ইসহাক ও হাফিজুরের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও আনোয়ারুজ্জামানের শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৪:৩৪:০৭ পূর্বাহ্ন

চেয়ারম্যান ইসহাক ও হাফিজুরের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও আনোয়ারুজ্জামানের শোক

ফাইল ছবি


ভোলাগঞ্জ সড়কের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহি কমিটির সদস্য ওবায়দুল্লাহ ইসহাক ও ব্যবসায়ী হাফিজুর রশীদের মৃত্যুতে শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার গণমাধ্যমে পাঠানো পৃথক শোকবার্তায় তারা ওবায়দুল্লাহ ইসহাক ও  হাফিজুর রশীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দুজনের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

শোকবার্তায় উল্লেখ করা হয়, ‌'সড়ক দুর্ঘটনায় অকালেই দুটি সম্ভাবনাময় প্রাণ ঝরে গেলো। আমি তাদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। নিশ্চয়ই আল্লাহ তাদের এ শোক কাটিয়ে উঠতে সাহায্য করবেন।'

SH