ভা র তে র কা রা গা র থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি দেশে পৌঁছেছেন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ভা র তে র কা রা গা র থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি দেশে পৌঁছেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০১:২৪:০২ পূর্বাহ্ন

ভা র তে র কা রা গা র থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি দেশে পৌঁছেছেন

ছবি সংগৃহীত


বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া ৯০ জন জেলে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে পৌঁছেছেন। মঙ্গলবার ভোরে কোস্ট গার্ডের জাহাজযোগে তারা পতেঙ্গা উপকূলে পৌঁছান। 

চট্টগ্রাম কোস্টগার্ডের পূর্ব জনের মিডিয়া বিভাগ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গত রবিবার দুপুরে বঙ্গোপসাগরে খুলনায় হিরণ পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্রসীমানায় ৯০ নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড।

কোস্ট কার্ড জানায়, মুক্ত হওয়া নাবিকদের তাদের পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত বছরের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেলসহ মোট ৭৮ জনকে আটক করা হয়। এছাড়া গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফবি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। সেখানে থাকা ১২ বাংলাদেশি জেলে বা নৌকর্মীকে ভারত আটক করে নিয়ে যায়। এরই মধ্যে তাদের কারামুক্তি দেওয়া হয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর