সিলেট জেলা বিএনপির শোক প্রকাশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির শোক প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৪:৪১:৪৭ পূর্বাহ্ন

সিলেট জেলা বিএনপির শোক প্রকাশ

ফাইল ছবি


সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রশীদ ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা'র পিতা মো. খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তারা এক শোকবার্তায় উভয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত দুই পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

SH