সিলেটে নবায়নযোগ্য শক্তির বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

"ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সিলেট" গঠিত

সিলেটে নবায়নযোগ্য শক্তির বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০৭:২৩:২১ পূর্বাহ্ন

সিলেটে নবায়নযোগ্য শক্তির বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

ছবি: নিজস্ব


"ফসিল ফুয়েল প্রকল্পের বিরোধিতা এবং নবায়নযোগ্য শক্তি প্রচারে দেশের সকল বিভাগে "ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সিলেট"গঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি ) সুনামগঞ্জ পৌর শহরের লতিফা কনফারেন্স হলে ক্লিন, বিডব্লিউজিইডি ও হাউসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় "ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সিলেট" গঠিত হয়েছে।

No description available.

সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য এর সভাপতিত্বে ও হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসের, শিক্ষক মোদাচ্ছির আলম, সাংবাদিক লতিফুর রহমান রাজু, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, প্রভাষক সাহিনা চৌধুরী রুবী, সাংবাদিক জসিম উদ্দিন, উন্নয়নকর্মী কুদরত পাশা, প্রভাষক ফজলুল করীম সাঈদ প্রমুখ।

সভায় উপস্থিত সদস্যরা সিলেট অঞ্চলের জন্য নবায়নযোগ্য শক্তির সমাধান হিসেবে ফ্লোটোভোলটাইক্স-এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং এর প্রচারের ওপর জোর দেন। তারা জীবাশ্ম জ্বালানি প্রকল্পের বিরোধিতা করার সিদ্ধান্ত নেন এবং সরকারকে সিলেটে নবায়নযোগ্য শক্তির বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

ফোরামটি সদ্য বাতিল ২০১০ সালের বিশেষ আইনের অধীনে থাকা ৩১টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প পুনর্বিবেচনার দাবি জানায়। এছাড়াও ফোরামটি সিলেটে টেকসই শক্তির চর্চা শুরু করার এবং একটি পরিচ্ছন্ন ভবিষ্যত নিশ্চিত করার জন্য কাজ করবে। সভায় অধ্যাপক সৈয়দ মুহিবুল ইসলামকে সভাপতি এবং উন্নয়নকর্মী একে কুদরত পাশা কে সাধারণ সম্পাদক মনোনীত করে "ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সিলেট" গঠন করা হয়। উক্ত ফোরামে শিক্ষক, উন্নয়নকর্মী, সাংবাদিক, পরিবেশবাদী কর্মী, পানি সম্পদ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা