নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১০:০০:০৬ পূর্বাহ্ন

নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ছবি: নিজস্ব


সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) এর উদ্যোগে নিম্ন আয়ের শীাতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) বিকালে উম্মাহ অ্যাপীলের (Ummah apple) অর্থায়ন ও সহযোগিতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে আল মদিনা একাডেমি ক্যাম্পাসে এই কর্মসূচী সম্পন্ন হয়। এতে এলাকার ২'শতাধিক নিম্ন আয়ের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে এই কম্বল তুলে দেন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) ও উম্মাহ অ্যাপীলের নেতৃবৃন্দ। 

বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উম্মাহ অ্যাপীল প্রতিনিধি তোফায়েল আহমেদ ও সুলতান আহমেদ, নসকস'র উপদেষ্টা আতাউর রহমান, আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান। 

নসকস'র সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন নসকস'র সিনিয়র সদস্য সবুজ আলী, আব্দুল মনাফ, সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান, ডাঃ আবুল হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক সোহেল মিয়া, ক্রিড়া সম্পাদক ফয়জুল হক বকুল, মানিক মিয়া, সাজিদুর রহমান, আব্দুল কাদির প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা