ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ছবি : সংগৃহীত


অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে হলপাড়া থেকে মিছিল বের করে বিভিন্ন হলের সামনে দিয়ে ঘুরে ভিসি চত্বরে এসে শেষ হয়। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা পৌনে ১১টার দিকে ভিসি চত্বর ত্যাগ করে।

অবস্থানের সময় শিক্ষার্থীরা ‘আওয়ার ডাকসু আওয়ার রাইট—লেটস ফাইট লেটস ফাইট’, ‘এক দুই তিন চার—ডাকসু আমার অধিকার’, ‘অবিলম্বে ডাকসু চাই—ডাকসু দাও ডাকসু দাও‘, ‘গণরুম না ডাকসু— ডাকসু ডাকসু’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ডাকসু নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো রূপরেখা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয়নি। আমরা এতদিন শান্তভাবে কথা বললেও আরও শান্তভাবে কথা বলব না। আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের ডাকসু আদায় করব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আমাদের ডাকসুর জন্য আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে লজ্জাজনক আর কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য কিছু নেই।

কর্মসূচি ঘোষণা করে মাহিন সরকার বলেন, আমরা অতিদ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যপের দাবিতে টানা আন্দোলন শুরু করবো। আগামীকাল এই দাবিতে আমরা হলপাড়া থেকে সন্ধ্যা ৬টায় মিছিল নিয়ে আবারও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেব।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন