কোম্পানীগঞ্জে চোরাই ট্রাকসহ দুইজন আটক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে চোরাই ট্রাকসহ দুইজন আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৭:৪১:০৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে চোরাই ট্রাকসহ দুইজন আটক

ছবি : নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জের টুকের বাজার এলাকা হতে একটি ট্রাকসহ চুরির সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) কোম্পানিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতাকৃতরা হলো কোম্পানীগঞ্জের গাছঘর নতুন জীবনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ রুমন মিয়া ওরফে সুমন ওরফে রিপন (২৩) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের রসুলগঞ্জ গ্রামের মোঃ আব্দুর রহমান ওরফে রনি (২৩)।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় ট্রাকটি কোম্পানীগঞ্জ থানাধীন টুকেরবাজার ভাঙ্গারীর দোকানে বিক্রির উদ্দেশ্যে সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে নিয়ে আসে। এরপর চক্রের আরো কয়েকজনের মাধ্যমে ট্রাকটি কেটে টুকরা করে বিক্রি করার জন্য টুকেরবাজার ভাঙ্গারীর দোকানে নিয়ে যাওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, চোরাই ট্রাকসহ দুই জনকে আটক করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এম সি