লন্ডন ক্লি নি কে ভ র্তি হলেন খা লে দা জি য়া
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

লন্ডন ক্লি নি কে ভ র্তি হলেন খা লে দা জি য়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১২:০২:২৭ অপরাহ্ন

লন্ডন ক্লি নি কে ভ র্তি হলেন খা লে দা জি য়া

ছবি : সংগৃহীত


প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার বাংলাদেশের স্থানীয় সময় রাত সোয়া ৮টায় এ তথ্য জানানো হয়।

বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে শায়রুল কবির খান জানান, লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার মধ্যরাতে রওনা করে কাতারে যাত্রাবিরতির পর আজ বুধবার সকালে লন্ডনের হিথ্রোতে পৌঁছান বেগম জিয়া।

কাতারের আমিরের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হয়। তার সঙ্গে পরিবার, বাংলাদেশি চিকিৎসক ও কাতারের চিকিৎসকরাও ছিলেন।

বুধবার সকালে হিথ্রোতে পৌঁছানোর পর খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পাঁচ জন তাকে স্বাগত জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন