চট্টগ্রাম আ দা ল ত থেকে গা য়ে ব হওয়া ন থি উ দ্ধা র আ ট ক ১
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

চট্টগ্রাম আ দা ল ত থেকে গা য়ে ব হওয়া ন থি উ দ্ধা র আ ট ক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১২:১৯:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম আ দা ল ত থেকে গা য়ে ব হওয়া ন থি উ দ্ধা র আ ট ক ১

ছবি : ফাইল ফটো


চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি (কেস ডকেট বা সিডি) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে এসব নথি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, এ ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে।তিনি আরও বলেন, অভিযান এখনও চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে, রোববার (৫ জানুয়ারি) চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথির (কেস ডকেট বা সিডি) খোঁজ পাওয়া যাচ্ছে না বলে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভুঁইয়া।

জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১ কেস ডকেট (সিডি) পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল।

এতে আরও উল্লেখ করা হয়, ১২ ডিসেম্বর মহানগর কোর্টের সর্বশেষ ভেকেশন কোর্ট ছিল। তারপর থেকে মহানগর আদালত ও পিপি অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখার জন্য আবেদন করা হলো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন