সা বে ক এ ম পি শফিউল ৩ দিনের রি মা ন্ডে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সা বে ক এ ম পি শফিউল ৩ দিনের রি মা ন্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১০:৫৯:২২ পূর্বাহ্ন

সা বে ক এ ম পি শফিউল ৩ দিনের রি মা ন্ডে

ছবি : ফাইল ফটো


ছাত্র-জনতার আন্দোলনের সময় উত্তরায় রউফ নামে এক যুবক হত্যা মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক জাকির হোসাইন এই আদেশ দেন।

এর আগে, শফিউল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিন রিমান্ড আবেদন করা হয়। পাশাপাশি আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নং সেক্টর থেকে শফিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। মূলত তিনি আওয়ামী লীগ পন্থী একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমই এর সাবেক সভাপতি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন