বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আ ন্দো ল নে র কেন্দ্রীয় কার্যালয়ে হা তা হা তি,আ হ ত ৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আ ন্দো ল নে র কেন্দ্রীয় কার্যালয়ে হা তা হা তি,আ হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৯:৫৭:১৪ পূর্বাহ্ন

বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আ ন্দো ল নে র কেন্দ্রীয় কার্যালয়ে হা তা হা তি,আ হ ত ৩

ছবি : সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন সামান্য আহত হয়েছেন। তাঁদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান,  ঢাকা পলিটেকনিকের ছাত্র শিক্ষার্থী রনি ও সাফরান।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানার কমিটি ঘোষণার পর বেশ কয়েক দিন ধরে ঝামেলা চলছিল। প্রত্যাশিত পদ না পাওয়ারা বিভিন্ন ঝামেলা করার চেষ্টা করছেন। এখন যারা পদ পাননি তাঁরা সন্ধ্যা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে বাগ্‌বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান বলেন, ‘কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায়। তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা-কাটাকাটি হয়েছে, ওরকম হামলার ঘটনা ঘটেনি।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন