শান্তিগঞ্জে ভ*য়াবহ অ গ্নি কা ণ্ডে ৪টি বসতঘর পু ড়ে ছাই
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শান্তিগঞ্জে ভ*য়াবহ অ গ্নি কা ণ্ডে ৪টি বসতঘর পু ড়ে ছাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৪:৪৫:৫২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ভ*য়াবহ অ গ্নি কা ণ্ডে ৪টি বসতঘর পু ড়ে ছাই

ফাইল ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।শুক্রবার(১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণ পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে৷

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণ পাড়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে৷ ভয়াবহ এই আগুনে পাইকাপন গ্রামের গোলম উদ্দিন, রুকম মিয়া, বাবুল মিয়া ও আলী হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়৷ পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে যায়৷ এতে আনুমানিক ১২-১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তরা বলেন, বসতঘর পুড়ে ৪টি পরিবারের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে সব শেষ কিছুই উদ্ধার করতে পারিনি। এখন আমরা নি:স্ব।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফ্রিজ বিস্ফোরণের পর বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আগুনের সুত্রপাত হয়েছে৷

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা