ভা র তে চার বাংলাদেশি নাগরিক গ্রে প্তা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ভা র তে চার বাংলাদেশি নাগরিক গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ১০:০১:০২ পূর্বাহ্ন

ভা র তে চার বাংলাদেশি নাগরিক গ্রে প্তা র

ফাইল ছবি


বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ত্রিপুরা পুলিশ রাজ্যের খোওয়াই জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।

শনিবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।

খোওয়াই জেলা পুলিশের উপ-পরিদর্শক কমলেন্দু ধর পিটিআইকে বলেছেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের মৌলভীবাজার বাসিন্দা বলে জানিয়েছেন। কাজের সন্ধানে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ওই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন, মঈনুদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ ও সুমন মিয়া।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, খোওয়াই জেলার ধর্মনগরের আমির উদ্দিন নামের এক ভারতীয় নাগরিক বাংলাদেশিদের সঙ্গে ছিলেন। অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের সবাইকে শনিবার স্থানীয় আদালতে হাজির করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ড চেয়েছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক কমলেন্দু ধর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন