ফটকে তালা, ‘পুরোপুরি শা ট ডা উ ন’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ফটকে তালা ঝোলানোর কারণে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না কোনো প্রকার যানবাহন

ফটকে তালা, ‘পুরোপুরি শা ট ডা উ ন’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১২:০০:৩৩ অপরাহ্ন

ফটকে তালা, ‘পুরোপুরি শা ট ডা উ ন’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছবি : সংগৃহীত


সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফটকে তালা ঝুলিয়ে অনশন করছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ফটক, শহিদ সাজিদ ভবন এবং রফিক ভবনে তালা দিয়ে শাট ডাউন করে অনশন করছেন শিক্ষার্থীরা। ফটকে তালা ঝোলানোর কারণে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না কোনো প্রকার যানবাহন। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে।

এর আগে গতকাল রবিবার সকাল সাড়ে ৮টা থেকে আমরণ গণঅনশন শুরু করেন শিক্ষার্থীরা। অনশনের কারণে রাতে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদের স্যালাইন দিয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়। পরে গভীর রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে হল থেকে বেরিয়ে জবির শহিদ মিনারের সামনে এসে বসে পড়েন প্রায় অর্ধশত ছাত্রী।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো- দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়া।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন