পাঠ্যবই থেকে সরানো হলো ‘আদিবাসী’ গ্রাফিতি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

পাঠ্যবই থেকে সরানো হলো ‘আদিবাসী’ গ্রাফিতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০১:৫১:৪৭ পূর্বাহ্ন

পাঠ্যবই থেকে সরানো হলো ‘আদিবাসী’ গ্রাফিতি

ছবি সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র দাবির মুখে নবম ও দশম শ্রেণির ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের কাভার থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি সরিয়ে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সংগঠনটির দাবির মুখে রোববার (১২ জানুয়ারি) রাতে এই পরিবর্তন আনা হয়েছে। 

‘স্টুডেন্টস ফর সভরেনিটি’র যুক্তি, সংবিধানে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার নেই। সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই ‘আদিবাসী’ শব্দটির ব্যবহার যথাযথ নয়।

 এ নিয়ে রোববার সকাল থেকে এনসিটিবির সামনে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সংগঠনের ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্তি অনুমোদনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ও এর সঙ্গে যোগসাজস থাকা কর্মকর্তাদের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানান তারা।

শিক্ষার্থীদের দাবির মুখে নবম ও দশম শ্রেণির ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের পেছনের কাভার থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি সরিয়ে দেয় এনসিটিবি। এ ছাড়া পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ থেকেও গ্রাফিতিটি সরিয়ে দেয়া হয়।

এনসিটিবির ওয়েবসাইটে এখন বইটির যে অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে, সেখানে আগের গ্রাফিতির বদলে ‘বল বীর, চির উন্নত মম শির’ শীর্ষক নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন