সেনাবাহিনীর সহযোগিতা চাইল পি ল খা না হ*ত্যাকাণ্ডের তদন্ত কমিটি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সেনাবাহিনীর সহযোগিতা চাইল পি ল খা না হ*ত্যাকাণ্ডের তদন্ত কমিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন

সেনাবাহিনীর সহযোগিতা চাইল পি ল খা না হ*ত্যাকাণ্ডের তদন্ত কমিটি

ফাইল ছবি


সেনাবাহিনী প্রধানের সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, আজ পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সেনাবাহিনী প্রধানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন মেজর জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো.সাইদুর রহমান, যুগ্ম সচিব (অব.) মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম. আকবর আল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো.শাহনেওয়াজ খান চন্দন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন