৩১ জানুয়ারির পর অ বৈ ধ বিদেশি নাগরিকদের বি*রুদ্ধে ব্য ব স্থা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

৩১ জানুয়ারির পর অ বৈ ধ বিদেশি নাগরিকদের বি*রুদ্ধে ব্য ব স্থা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৬:৪৭:৩৯ পূর্বাহ্ন

৩১ জানুয়ারির পর অ বৈ ধ বিদেশি নাগরিকদের বি*রুদ্ধে ব্য ব স্থা

ফাইল ছবি


বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধ কাগজপত্র সংগ্রহ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩১ জানুয়ারির পর অবৈধ অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর গতকাল সোমবারের সই করা সতর্ককরণ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন।

যারা গত ২৬ ডিসেম্বরের জারি করা সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না তাদের বিরুদ্ধে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একটি গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) ভিসা শাখার সূত্র থেকে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন অন্তত ৩০ হাজার বিদেশি। তাদের মধ্যে অধিকাংশই ভারত ও চীনের নাগরিক। ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও তারা এখনো মেয়াদ বাড়ানো বা নবায়নের জন্য আবেদন করেনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন