দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খা রা প: বুলু
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ PM

দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খা রা প: বুলু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ১১:৫৩:৩৭ AM

দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খা রা প: বুলু

ছবি : সংগৃহীত


দেশের পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এ দেশের অবস্থার উন্নতি হবে না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মুনিরা বাসভবনে এক মতবিনিময়সভায় তিনি এমন মন্তব্য করেন। 

চাঁদপুরে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫টি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

বরকতউল্লা বুলু বলেন, ‘তারেক রহমানের ৩১ দফার বাইরে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। কেউ দখলদারি ও চাঁদাবাজি করলে বিএনপিতে তার জায়গা নেই।’ তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর নানা জেল-জুলুম, অন্যায়, নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে।

৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, ২ হাজার গুম হয়েছে। হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার।’

সভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিমের পরিচালনা করেন। এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার