মধ্যরাতে জ ল কা মা ন দিয়ে এ স আ ই দে র সরিয়ে দিল পু লি শ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

মধ্যরাতে জ ল কা মা ন দিয়ে এ স আ ই দে র সরিয়ে দিল পু লি শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ১০:৩৯:০০ পূর্বাহ্ন

মধ্যরাতে জ ল কা মা ন দিয়ে এ স আ ই দে র সরিয়ে দিল পু লি শ

ছবি : সংগৃহীত


চাকরিতে পুনর্বহালের দাবিতে অনশনরত পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের (এসআই) সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের একটি ইউনিট তাদের ওপর পানি ঢেলে ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন অনশনরত এসআইরা।

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সচিবালয়ের ১নং গেটের সামনে উসমানী উদ্যান-সংলগ্ন রাস্তায় অনশনে থাকা অবস্থায় তাদের সরিয়ে দেওয়া হয়।

এর আগে, অব্যাহতি পাওয়া এসআই রবিউল রবি জানান, আমরা শান্তিপূর্ণ অনশন পালন করছি। কিন্তু রাত ১১টার পর থেকে এখানে পুলিশ আসে। আমাদের অনশনে তারা বাধা সৃষ্টি করছে। তারা আমাদের অনশনের এই স্থান থেকে ছত্রভঙ্গ হয়ে যেতে বলেছে।

তিনি বলেন, পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) পরিচয়ে আমাদের এ বাধা দেন। তাদের সঙ্গে এক পর্যায়ে আমাদের বাকবিতণ্ডা হয়।

রবি বলেন, অনশনে আমাদের দুই সদস্য খুব অসুস্থ হয়ে পড়েছে। এই শীতে দুই দিন ধরে টানা অনশন চলছে অথচ রাষ্ট্রের কোনো গুরুত্বই নেই আমাদের নিয়ে। আমরাও তো এ দেশেরই নাগরিক, কারো সন্তান। কারো ভাই।

তিনি আরও বলেন, প্রশাসন থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না। কেউ বিষয়টি গুরুত্বও দিচ্ছে না। আমরা চাই এর সঠিক সমাধান হোক।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন